বর্ষায় সুরমার রূপ

সিলেট নগরের মাঝখান দিয়ে বয়ে গেছে সুরমা নদী। এই অঞ্চলে একসময় যাতায়াত, ব্যবসা–বাণিজ্য ছিল সুরমা নদীকেন্দ্রিক। এ নদীপথকে কেন্দ্র করে গড়ে ওঠে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান ও জনবসতি। সুরমার বুকে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী কিনব্রিজ। এর পাশেই রয়েছে জমিদার আমলের স্মৃতিবিজড়িত আলী আমজাদের ঘড়িঘর। শুকনা মৌসুমে দখল ও দূষণের চাপে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে সুরমা। তবে বর্ষা এলে নদীটি আবার পানিতে ভরে ওঠে। সুরমা তখন যেন ফিরে পায় তার চেনা সৌন্দর্য। বর্ষায় সুরমার রূপ নিয়ে ছবির গল্প।

১ / ১০
কিনব্রিজ এলাকায় দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন সময়ে সুরমার ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়।
২ / ১০
সুরমা নদী সিলেট শহরকে দুই ভাগ করেছে।
৩ / ১০
সুরমাপারে আলী আমজাদের ঘড়ি।
৪ / ১০
সুরমার ওপর দাঁড়িয়ে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী কিনব্রিজ।
৫ / ১০
সুরমা নদীতে নৌকা বাইছেন দুজন।
৬ / ১০
বর্ষায় পানিতে টইটম্বুর সুরমা।
৭ / ১০
ছোট নৌকা নিয়ে সুরমায় মাছ ধরা চলছে।
৮ / ১০
নৌকায় দাঁড়িয়ে জাল দিয়ে মাছ ধরছেন একজন।
৯ / ১০
অনেকেই নৌকায় করে শহরের এপাশ থেকে ওপাশে যান ।
১০ / ১০
সুরমার বুকে জলতরঙ্গ।