আগের দিন রাতে বরিশালে ঝোড়ো হওয়াসহ বৃষ্টি হয়েছে। আজও মেঘলা আবহাওয়া বিরাজ করছে। দক্ষিণ চকবাজার, বরিশাল, ৮ এপ্রিলছবি: সাইয়ান
৩ / ২০
ফুটে আছে হাজারি বেলি ফুল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৮ এপ্রিলছবি: আকমল হোসেন নিপু
৪ / ২০
সন্তানদের ক্লাস চলছে। ছুটি শেষে সন্তানদের নিয়ে বাড়ি ফিরবেন। এই ফাঁকে রঙিন সুতা দিয়ে চাদরে নকশা বুনছেন দুই নারী। জিলা স্কুল চত্বর, রংপুর, ৮ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
গাছ কেটে ফেলে রাখা হয়েছে সাঁকোর মতো করে। সেটি পেরিয়েই চলাচল করতে হয় গ্রামবাসীদের। নানিয়ারচর, রাঙামাটি, ৮ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের লড়াই। হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, জুড়ী, মৌলভীবাজার, ৮ এপ্রিলছবি: কল্যাণ প্রসূন
৭ / ২০
শিকারের আশায় কাপ্তাই হ্রদে কচুরিপানার ওপর একদৃষ্টে তাকিয়ে আছে সাদা বক। বুড়িঘাট, রাঙামাটি, ৮ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২০
বৃহস্পতিবার বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ। নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেন্ট্রাল হাইস্কুল মাঠ, বগুড়া, ৮ এপ্রিলছবি: সোয়েল রানা
৯ / ২০
ডোবা থেকে গবাদিপশুর খাবার কচুরিপানা সংগ্রহ করছেন তিনি। সদর উপজেলা, ফরিদপুর, ৮ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১০ / ২০
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে মানববন্ধন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তোপখানা রোড, ঢাকা, ৮ এপ্রিলছবি: মীর হোসেন
১১ / ২০
চৈত্রের রোদে নীরব ঝোপজঙ্গলের ভেতরে ফুটে আছে বুনো হাতিশুঁড় ফুল। লতা খামার, ডুমুরিয়া, খুলনা, ৮ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১২ / ২০
চারপাশ আলোকিত করে বাগানে ফুটে আছে জারবেরা ফুল। ধনপুর এলাকা, কুমিল্লা আদর্শ সদর উপজেলা, ৮ এপ্রিলছবি: আবদুর রহমান
লাব্বাইক পরিবহনের গাড়িটির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হন। পরে গাড়িটি জব্দ করে পুলিশ। ফার্মগেট, ঢাকা, ৮ এপ্রিলছবি: সাজিদ হোসেন
১৫ / ২০
আনন্দ গোঁসাইয়ের একটি গানের দল আছে। সেই দলে তিনিই ঢুলি। অবসর সময়ে তিনি নিজের পাশাপাশি অন্যদের ঢোল মেরামতের কাজও করেন। লতা খামার, ডুমুরিয়া, খুলনা, ৮ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২০
জ্বালানি তেলসংকটে বিড়ম্বনায় সাধারণ মানুষ। দীর্ঘ সময় অপেক্ষা করে ক্লান্ত এক বাইকচালক মাটিতে বসে রয়েছেন। বিজয় সরণি, ঢাকা, ৮ এপ্রিলছবি: সাজিদ হোসেন