চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকিৎসকেরা। পরে দুপুরে কর্মসূচি স্থগিত করা হয়। চিকিৎসকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। গত বুধবার থেকে রোগীদের ভোগান্তি নিয়ে ছবি তুলেছেন সাদ্দাম হোসেন।

১ / ১০
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান শেখ নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে খুলনায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা
২ / ১০
৬১ বছরের সাজেদা বেগম দুদিন ধরে চিকিৎসককে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখিয়ে চিকিৎসা নেবেন বলে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ঘুরছেন। চিকিৎসকদের কর্মবিরতির কারণে উপায় না পেয়ে বারান্দায় বসে আছেন
৩ / ১০
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বহির্বিভাগে হার্টের চিকিৎসা করাতে মা জাহানারা বেগমকে নিয়ে এসেছিলেন কালাম হোসেন। চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা না নিয়েই তাঁদের ফিরে যেতে হয়
৪ / ১০
তিন দিন হলো খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি চলছে। নার্স ও ইন্টার্ন চিকিৎসক দিয়ে ভর্তি রোগীদের সেবা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবাদানে বিরত রয়েছেন
৫ / ১০
বিশা সরদার খিঁচুনি রোগ নিয়ে খুলনার পাইকগাছা উপজেলা থেকে এসে চার দিন ধরে ভর্তি আছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের মেঝেতে। কর্মবিরতির কারণে কোনো চিকিৎসককে দেখাতে পারছিলেন না তিনি
৬ / ১০
চার দিন ধরে রোগীদের ভোগান্তি
৭ / ১০
চিকিৎসা ছাড়া কষ্টে হাসপাতালে সময় কাটছে রোগীদের
৮ / ১০
জরুরি বিভাগ খোলা থাকলেও নামমাত্র চিকিৎসার কথা শুনে চিন্তায় রোগী ও স্বজনেরা
৯ / ১০
৬৬ বছরের মালেক বেপারীকে স্বজনেরা মঠবাড়িয়া থেকে হৃদ্‌রোগের চিকিৎসার জন্য গতকাল ভর্তি করেন। ভর্তি করতে না পারায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ত্যাগ করছেন তাঁরা
১০ / ১০
টাইফয়েডে আক্রান্ত মোসলেমাকে পাঁচ দিন আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বাবা। চার দিন ধরে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেননি বলে আজ শনিবার সকালে তাকে নিয়ে বাড়ি ফিরছেন বাবা