পাহাড় থেকে শহরে, চট্টগ্রামে জাম্বুরার মৌসুমি উৎসব

পাহাড়ি অঞ্চলে জাম্বুরা পাকতে শুরু করলেই ব্যস্ততা বাড়ে চট্টগ্রামের ফলের আড়তগুলোতে। নগরীর কোতোয়ালি ও কদমতলীর পাইকারি বাজারে এখন রাঙামাটি ও বান্দরবান থেকে আসা জাম্বুরার স্তূপ। বৃষ্টি উপেক্ষা করেই চলছে জাম্বুরা নামানো, বাছাই, সাজানো ও পরিবহনের কাজ। আকার অনুযায়ী ৫ থেকে ২০ টাকায় পাইকারিতে বিক্রি হওয়া এসব জাম্বুরা কিনে নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রেতারা। পাহাড়ের বাগান থেকে শহরের বাজার—জাম্বুরাকে ঘিরে জমে উঠেছে মৌসুমি বেচাকেনা

১ / ৭
চট্টগ্রাম নগরের কদমতলী আড়তে ট্রাক থেকে নামানো হচ্ছে জাম্বুরা
২ / ৭
আড়ত থেকে সিএনজিতে তোলা হচ্ছে জাম্বুরা
৩ / ৭
বিক্রির জন্য আড়তে স্তূপ করে রাখা হয়েছে জাম্বুরা
৪ / ৭
বৃষ্টির মধ্যেও জাম্বুরা কেনাবেচায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা
৫ / ৭
সারি করে সাজানো জাম্বুরার বিশাল স্তূপ
৬ / ৭
ফুটপাত ও সড়কের বিভিন্ন স্থানে রাখা হয়েছে বিক্রির জাম্বুরা
৭ / ৭
কাটা জাম্বুরার ভেতরের রং ও কোয়া দেখা যাচ্ছে