রাজধানীতে বহু প্রত্যাশার বৃষ্টি

টানা কয়েক দিনের প্রচণ্ড গরমের পর একপশলা বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর আকাশ অন্ধকার হতে শুরু করে। এরপর শুরু হয় মেঘের গর্জন। কিছুক্ষণ পর দু-এক ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি আরও বাড়ে। হঠাৎ বৃষ্টিতে ঈদে বাড়ির পথে যাত্রা করা লোকজন বিপাকে পড়েন। তবে টানা গরমের পর সামান্য বৃষ্টিতেই রাজধানীর আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় আকাশ। সদরঘাট, ঢাকা।
২ / ১২
বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। সদরঘাট, ঢাকা।
৩ / ১২
নৌকায় নদী পারাপারের সময় বৃষ্টিতে বিপাকে পড়েন যাত্রীরা। সদরঘাট, ঢাকা।
৪ / ১২
বৃষ্টির পানি ছুঁয়ে দেখছেন এক ব্যক্তি। সদরঘাট, ঢাকা।
৫ / ১২
বৃষ্টিতে মাঝনদীতে নৌকায় কয়েকজন। সদরঘাট, ঢাকা।
৬ / ১২
মাথার ওপর ত্রিপল ধরে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টায় লঞ্চের ছাদে থাকা যাত্রীরা। সদরঘাট, ঢাকা।
৭ / ১২
বৃষ্টি শুরু হলে বিপাকে পড়েন নৌকার যাত্রীরা। সদরঘাট, ঢাকা।
৮ / ১২
নদীর জলে বৃষ্টির মিতালি। সদরঘাট, ঢাকা।
৯ / ১২
প্রায় তিন সপ্তাহ পর বৃষ্টি হলো রাজধানীতে। মহাখালী, ঢাকা।
১০ / ১২
মেঘের গর্জনের পর শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। মহাখালী, ঢাকা।
১১ / ১২
হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন মোটরসাইকেল আরোহীরা। মহাখালী, ঢাকা।
১২ / ১২
প্রায় তিন সপ্তাহ পর বৃষ্টিতে ভিজল রাজধানী। মহাখালী, ঢাকা।