হাটধুমা গ্রামের কুমড়া বড়ি

শীতের আগমনী বার্তার সঙ্গে বগুড়ার হাটধুমা গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুমড়া বড়ি তৈরির ধুম। ভোর হতেই বাড়ির উঠানে উঠানে পরিবারের সদস্যদের নিয়ে শুরু হয় বড়ি তৈরির কাজ। পূর্বপুরুষদের আমল থেকে চলে আসা এই ঐতিহ্য ধরে রেখে গ্রামটির অর্ধশতাধিক পরিবার এখন নিজেদের জীবিকার পথ তৈরি করেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
বাড়ির উঠানে বড় গামলায় কুমড়া বড়ি তৈরির প্রস্তুতি নিচ্ছেন শৈলাল চন্দ্র মহন্ত
২ / ১৪
মাষকলাইয়ের ডাল ও চালকুমড়া মিশিয়ে তৈরি হয় কুমড়া বড়ি
৩ / ১৪
মাষকলাইয়ের ডাল পিষে চালকুমড়ার সঙ্গে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে তৈরি করা হয় কুমড়া বড়ির মিশ্রণ
৪ / ১৪
ফেটানো ডালের মিশ্রণ থেকে ছোট ছোট বড়ি তৈরি করে রোদে শুকাতে দিচ্ছেন কহিনুর বেগম
৫ / ১৪
দুই থেকে তিন দিন রোদে শুকানোর পর খাওয়ার উপযোগী হয় কুমড়া বড়ি
৬ / ১৪
নিজের হাতে তৈরি কুমড়া বড়ি রোদে শুকাতে দিচ্ছেন কহিনুর বেগম
৭ / ১৪
বাড়ির উঠানে সারি সারি করে কুমড়া বড়ি রোদে শুকানো হচ্ছে
৮ / ১৪
বাড়ির উঠানে বসে পিষে নেওয়া মাষকলাইয়ের ডালের মিশ্রণ মাখাচ্ছেন নারী ও পুরুষেরা
৯ / ১৪
পরম যত্নে কুমড়া বড়ি তৈরি করছেন এক নারী
১০ / ১৪
কড়া রোদে দুই থেকে তিন দিন শুকানোর পর রান্নার উপযোগী হয় কুমড়া বড়ি
১১ / ১৪
বাড়ির পাশে কুমড়া বড়ি শুকাতে দিচ্ছেন শৌখিন চন্দ্র মহন্ত
১২ / ১৪
বাড়ির টিনের চালাজুড়ে শুকাতে দেওয়া হয়েছে বড়ি
১৩ / ১৪
রোদে শুকানো কুমড়া বড়ি ঘরের উঠানে বিছিয়ে দিচ্ছেন শৈলাল চন্দ্র মহন্ত
১৪ / ১৪
শুকানো শেষে কুমড়া বড়ি বিক্রির জন্য হাটে নেওয়া হবে