ম্রো ভাষা শিখছে শিশুরা
বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের চাক্কোইপাড়া এলাকায় ম্রো শিশুদের একটি ছাত্রাবাস ও ছাত্রীনিবাস রয়েছে। নাম রাখা হয়েছে ‘আরোং আনৈই’। ম্রো ভাষা যাতে হারিয়ে না যায়, তাই বাংলা ভাষার পাশাপাশি এখানে ম্রো বর্ণমালা শেখানো হয় শিশুদের। ম্রো বর্ণমালার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ থেকে শুরু করে ইয়াং ঙান ম্রো লিখিত ম্রো ভাষায় রূপকথা, সাতজন বীরশ্রেষ্ঠের জীবনীসহ বিভিন্ন বই শিক্ষার্থীদের পড়ানো হয়ে থাকে। ম্রো বর্ণমালার ৩১টি হরফের মধ্যে ৮টি স্বরবর্ণ। রোমান বর্ণমালার বড় ও ছোট হাতের বর্ণের মতো ম্রো বর্ণমালায়ও সাংলু, ইউকলুং ও মুক্লুং তিন ধরনের বর্ণের ধারার বিভাজন রয়েছে। এর মধ্যে সাংলু বর্ণ দিয়ে সাধারণ লেখা, গান, কবিতা, ইতিহাস, সাহিত্য রচনা বা লেখা হয়। ইউকলুং বর্ণ দিয়ে ধর্মবিষয়ক গ্রন্থ রচনা বা লেখা হয়। মুক্লুং বর্ণ দিয়ে ব্যক্তিগত ও দাপ্তরিক চিঠিপত্র লেখা হয়।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০