‘চারানগরে’র কথা

বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগর গ্রামে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ বেড তৈরি করছেন, কেউ মাটি দিচ্ছেন, আবার কেউ ব্যস্ত চারা তোলার কাজে। উপজেলা সদর থেকে প্রায় আড়াই কিলোমিটার পূর্বের এ গ্রাম স্থানীয়ভাবে ‘চারানগর’ নামেও পরিচিত। গ্রামটিতে সবজির চারা উৎপাদন ও বিক্রির নার্সারি রয়েছে প্রায় ২০০টি। এখানকার উৎপাদিত শীতকালীন সবজির চারা বগুড়ার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের ২৫ থেকে ৩০টি জেলায়। ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, বেগুনসহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হয় গ্রামের মাঠে। দূরদূরান্তের কৃষকেরা এখান থেকে চারা কিনে নিজ নিজ জমিতে রোপণ করেন। এভাবেই শাহনগরের চারার গ্রাম দেশের বিভিন্ন এলাকার সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যস্ত এই গ্রামের কৃষকদের কর্মযজ্ঞ নিয়ে ছবির গল্প।

১ / ১০
চারা উৎপাদনের জন্য জমিতে ঝুরঝুরে মাটি দিচ্ছেন এক কৃষক
২ / ১০
ঝুরঝুরে মাটি দিয়ে বীজতলা তৈরি করা হচ্ছে
৩ / ১০
বেডে চারা উৎপাদনের জন্য বীজ ফেলানো হয়ে গেছে, আগাছা মারা ওষুধ ছিটিয়ে দিচ্ছেন এক নার্সারি ব্যবসায়ী
৪ / ১০
বীজ বপনের পর পলিথিন দিয়ে বেড ঢেকে দেওয়া হচ্ছে
৫ / ১০
বীজতলার বেডে মাটি ঝুরঝুরে করছেন কিষান–কিষানি
৬ / ১০
বাড়ন্ত মরিচের চারা তুলছেন এক কৃষক
৭ / ১০
ফুলকপির চারায় সেচ দিচ্ছেন এক কৃষক
৮ / ১০
বিক্রির হওয়া মরিচের চারা গুনে গুনে তোলা হচ্ছে
৯ / ১০
নার্সারিতে ঘুরে ঘুরে চারা কিনছেন কৃষকেরা
১০ / ১০
শীতকালীন সবজির চারা কেনা হয়ে গেছে, সেগুলো কার্টনে ভরে নিয়ে যাচ্ছেন দুই কৃষক