টেইলরে পেছনে বসে ময়না

ব্যস্ততম পোর্ট কানেকটিং সড়কে ১৪ চাকার টেইলর গাড়ির পেছনে উঠে বসে ছিল ৯ বছর বয়সী ময়না। বড়পোল এলাকা থেকে গাড়িটির পেছনে উঠে প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দেয় সে। ভারী এ যানবাহনের পেছন থেকে ছিটকে পড়লে ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। তবে তার আগেই নয়াবাজার মোড়ে গাড়ি থেকে নেমে যায় ময়না। ব্যস্ত সড়কে এমন ঝুঁকিপূর্ণ চলাচল শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

১ / ৭
এ সড়ক দিয়ে চলে বড় বড় পণ্যবাহী গাড়ি। এর একটিতে চড়ে বসেছে ময়না
২ / ৭
পা দুটো রেখেছে গাড়ির একটি পাটাতনে
৩ / ৭
ব্যস্ততম পোর্ট কানেকটিং সড়ক
৪ / ৭
পাল্লা দিয়ে চলছে গাড়ি
৫ / ৭
এদিক-সেদিক দেখতে দেখতে চলছে ময়না
৬ / ৭
গাড়িতে রয়েছে স্টিল মিলের কাঁচামাল
৭ / ৭
গাড়ির গতি কমার পর নেমে ময়না রাস্তা পার হয়ে যায়