পাহাড়ের বুকে কত রঙের পাখি

পাহাড়ের সবুজের ফাঁকে কোথাও উজ্জ্বল লাল, কোথাও সোনালি হলুদ, আবার কোথাও নীল-বেগুনি রঙের ঝলক। কখনো ফুলের মধু খেতে উল্টো হয়ে ঝুলে আছে ছোট্ট পাখি, কখনো ডালে বসে চারপাশে নজর রাখছে, আবার কোনোটি ব্যস্ত খাবারের সন্ধানে। রাঙামাটির পাহাড়ি বন, গাছপালা আর ফুলের ফাঁকে হাঁড়িচাঁচা, মৌটুসি, বেনেবউ, বসন্তবাউরি, টুনটুনিসহ নানা প্রজাতির নানা রঙের পাখির দেখা মেলে। ছবিগুলো রাঙামাটির সাপছড়ি লুম্বিনী ও উলুছড়া কুমড়াটিলা এলাকা থেকে তোলা।

১ / ১৪
গাছের ডালে বসে আছে হাঁড়িচাঁচা। কালো মাথা, দারুচিনি-বাদামি পিঠ আর লম্বা ধূসর লেজে পাখিটির রূপ বেশ স্বতন্ত্র
২ / ১৪
খাবারের খোঁজে বেগুনি মৌটুসি। রোদে এর গলা ও ঘাড়ের ধাতব নীলচে-বেগুনি পালক ঝলমল করে
৩ / ১৪
ঘন ঝোপঝাড়ে খাবারের সন্ধান করছে লালগলা ছাতারে। গলার পাশে কমলা-লালচে ছোপ পাখিটিকে দিয়েছে আলাদা পরিচিতি
৪ / ১৪
গাছের ডালে কমলা-বুক মৌটুসি
৫ / ১৪
লাল ফুল থেকে মধু খেতে উল্টো হয়ে ঝুলে আছে মৌটুসি
৬ / ১৪
শজনে ফুলের মধু খেতে বসেছে লাল মৌটুসি
৭ / ১৪
ডুমুরের ডালে বসে আছে কালো মাথা বেনেবউ। সোনালি-হলুদ দেহ, কালো মাথা-গলা আর গোলাপি-লাল ঠোঁটে সহজেই চেনা যায় পাখিটিকে
৮ / ১৪
খাবারের খোঁজে সোনালি-কপাল হরবোলা
৯ / ১৪
ফুলের মধু খাচ্ছে পুরুষ বেগুনি মৌটুসি
১০ / ১৪
সবুজ দেহে লাল কপাল ও বুক, হলুদ গলা-আর একটানা ‘টুক-টুক-টুক’ শব্দে ডাকে বসন্তবাউরি
১১ / ১৪
পালক বদলের সময়ে পুরুষ বেগুনি মৌটুসির রং এমন মিশ্র দেখায়
১২ / ১৪
ছোট্ট টুনটুনি
১৩ / ১৪
জলাশয়ের ধারে খুঁটিতে বসে আছে মাছরাঙা
১৪ / ১৪
ঘন ঝোপের নিচে খাবার খুঁজছে বড় ঝাড়-ছাতারে