বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি

বাংলা নববর্ষকে বরণ করে নিতে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। পয়লা বৈশাখকে বর্ণিল করে তুলতে শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন নানা শৈল্পিক কাঠামো ও মুখোশ তৈরিতে। বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে এবারের ছবির গল্প।

১ / ৯
হাতে রাখা যায়, এমন রঙিন মুখোশ বানাচ্ছেন শিক্ষার্থীরা। বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি
২ / ৯
বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা
৩ / ৯
বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা হচ্ছে
৪ / ৯
রংতুলির ছোঁয়ায় ছোট মুখোশ রাঙিয়ে তুলছেন এক শিক্ষার্থী
৫ / ৯
রং আর তুলির ছোঁয়ায় রূপ পাচ্ছে লক্ষ্মীপ্যাঁচার মুখোশ
৬ / ৯
কাগজের তৈরি পাখি সাজিয়ে রাখছেন এক শিক্ষার্থী
৭ / ৯
হাতির প্রতিকৃতি বানাচ্ছেন এক ব্যক্তি
৮ / ৯
কাগজ দিয়ে মুখোশ তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরা
৯ / ৯
বিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে কাগজের তৈরি পাখি ও নকশা করা মাটির সরা।