পাকা বেল

সারা দিন রোজা রেখে শরবত ছাড়া ইফতার যেন অসম্পূর্ণই থেকে যায়। এর মধ্যে পছন্দের তালিকায় এগিয়ে বেলের শরবত। ঠান্ডা এক গ্লাস বেলের শরবত নিমেষেই প্রাণ জুড়িয়ে দেয়। পাশাপাশি বেলের গুণও রয়েছে অনেক। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। তাই এই সময় বেলের চাহিদা কিছুটা বেশি থাকে। ফলে দামও একটু বেশি। আকার অনুসারে প্রতিটা বেল পাইকারিতে বিক্রি হয় ৩০ থেকে ৭০ টাকায়। রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম শহরে সকাল থেকে আসে এই পাকা বেল। সারা দিন চলে বিকিকিনি। এ নিয়ে এবারের ছবির গল্প  

১ / ৯
আড়তে রাখা পাকা বেল
২ / ৯
ডালিতে করে বিভিন্ন প্রকারের বেল সাজিয়ে রাখা হয়েছে আড়তে
৩ / ৯
বস্তাভর্তি রাখা বেল
৪ / ৯
আড়তে বেল কিনতে আসা খুচরা বিক্রেতা বেল শুকে নিচ্ছেন
৫ / ৯
ধোঁয়ায় বেল পাকানো হচ্ছে
৬ / ৯
আড়ত থেকে বেল নিচ্ছেন বিক্রেতা
৭ / ৯
ভ্যান থেকে বেল শুকে নিচ্ছেন ক্রেতা
৮ / ৯
ভ্রাম্যমাণ ভ্যানে বেল ফাটিয়ে রাখা হয়েছে
৯ / ৯
ক্রেতার দৃষ্টি আকর্ষণ করছেন বিক্রেতা