বর্ষার জলে মাছ শিকার

খাল-বিল–নদী আর হাওরে বর্ষা মানেই মাছের উৎসব। কেউ পেশায়, কেউবা নেশায়—জাল ফেলে ও ফাঁদ পেতে মাছ শিকারে ব্যস্ত থাকেন। ছোট নৌকায় ভেসে বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে মাছ শিকার করেন অনেকেই। সিলেট সদরের বাকগুল, বাউয়ারকান্দি, বাইশটিলা ও দক্ষিণ সুরমা এলাকার বর্ষার জলে মাছ শিকার নিয়ে ছবির গল্প।

১ / ৯
বাকগুল হাওরে বড়শি পেতে মাছ শিকার করছেন একজন নারী।
২ / ৯
হাওরে জাল পেতে রেখেছিলেন, সেই জাল তোলা হচ্ছে।
৩ / ৯
ঝুড়িতে করে মাছ নিয়ে তীরে ফিরছেন।
৪ / ৯
বাড়ির পাশে ঠেলা জাল দিয়ে মাছ ধরছে দুই শিশু।
৫ / ৯
মাছ ধরে নৌকায় রেখে দিচ্ছেন এই মৎস্যজীবী।
৬ / ৯
ছোট ছোট মাছ ধরে নৌকায় সাজিয়ে রাখা হয়েছে।
৭ / ৯
মাছ ধরা শেষে চলছে বাছাইয়ের কাজ।
৮ / ৯
নদীর এক পাশে বেল জাল পেতে তোলার অপেক্ষায়।
৯ / ৯
মাছ বিক্রি করতে বাজারে যাচ্ছেন একজন মৎস্যজীবী।