শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা ও দীপাবলি উৎসব ছিল গতকাল রোববার। এ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় প্রদীপ প্রজ্বালন এবং ফুল দিয়ে বাড়িঘর ও মন্দিরের আঙিনা সাজানো হয়। এসব আচার–আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সবার মঙ্গল কামনা করা হয়। নানা রকম তারাবাতি ও আতশবাজি ফাটিয়ে খেলায় মেতে ওঠে তরুণ–তরুণীরা। ছবিগুলো গতকাল তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
ইটের ওপর রাখা প্রদীপে আলো জ্বালানো হচ্ছে। চারদিকে উৎসবমুখর মানুষ। রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
২ / ১০
শ্যামাপূজা উপলক্ষে মন্দিরে আলো জ্বালাতে এসেছেন ভক্তরা। শ্রীশ্রী জয় কালীবাড়ি মন্দির, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৩ / ১০
শিশুরা মেতেছে তারাবাতি নিয়ে। শ্রীশ্রী জয় কালীবাড়ি মন্দির, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৪ / ১০
দীপাবলি উৎসবে প্রদীপ জ্বালান সনাতন ধর্মাবলম্বীরা। রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
৫ / ১০
বাড়িতে বাড়িতে প্রদীপ প্রজ্বালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। পালপাড়া এলাকা, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
আলপনা এঁকে ও প্রদীপ জ্বালিয়ে উৎসবে মেতেছেন ভক্তরা। রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
৭ / ১০
দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। চারদিকে সাজানো হয় ফুল দিয়ে। প্রার্থনা করা হয় বিশ্বশান্তির। কালীবাড়ির সামনে, গোলপাহাড়, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৮ / ১০
হাতে প্রদীপ নিয়ে বসে আছে শিশুরা। সামনে সাজানো রয়েছে ফুল। কালীবাড়ির সামনে, গোলপাহাড়, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
৯ / ১০
আতশবাজি, তারাবাতি জ্বালিয়ে উৎসবমুখর মানুষ। রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
১০ / ১০
আতশবাজিতে উৎসবের আমেজ। রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ