চরে নারীর জীবন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন যমুনার চরাঞ্চলে পড়েছে। চরগুলোতে বসবাস করেন কয়েক হাজার মানুষ। এসব চরাঞ্চলের নারীরা ঘরসংসার সামলানোর পাশাপাশি বাইরের কাজও করেন। চরের নারীর জীবন নিয়ে এবারের ছবির গল্প।

১ / ১১
জ্বালানির জন্য গোবর শুকাতে দিচ্ছেন কোহিনুর বেগম।
২ / ১১
নাকলা কাঁধে নিয়ে যমুনার চরাঞ্চলে কাজে যাচ্ছেন এক নারী।
৩ / ১১
চরাঞ্চলে ফসলের মাঠে কাজ শেষে বাড়িতে ফিরছেন দুই নারী।
৪ / ১১
ফসলের মাঠে কাজ করছে স্বজন। খাবার নিয়ে কাজে যাচ্ছেন নারী।
৫ / ১১
চরাঞ্চলে লালন-পালন করেছেন ছাগল। তাদের নৌকায় নিয়ে যাচ্ছেন বেবি বেগম।
৬ / ১১
জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করে বাড়িতে ফিরছেন এক নারী।
৭ / ১১
চরাঞ্চলে বসবাস করা বাড়িতেই বেশ কয়েকটি গরু লালন-পালন করেন আন্নাবি বেগম। বাড়ির উঠানে গরুকে খাওয়াচ্ছেন তিনি।
৮ / ১১
যমুনার চরে রোপণ করা গাইঞ্জা ধানে সেচ দেওয়ার জন্য শ্যালো মেশিন চালু করছেন এক কৃষক। তাঁকে সহায়তা করছেন এক নারী।
৯ / ১১
চরাঞ্চল থেকে পাটকাঠি সংগ্রহ করে বিক্রির জন্য খেয়া পার হয়ে বাজারে যাচ্ছেন এক নারী।
১০ / ১১
চরাঞ্চলের মানুষেরা এখনো ঢেঁকি ব্যবহার করেন। বাড়ির উঠানে ঢেঁকিতে চালের কুঁড়া তৈরি করছেন সুফিয়া বেগম।
১১ / ১১
জ্বালানির জন্য লাকড়ি নিয়ে যাচ্ছেন এক নারী।