শিশিরমাখা ভোরে মাঠের গল্প

ধীরে ধীরে নামছে শীত। ভোর হলেই চারপাশ ঢেকে যায় ঘন কুয়াশায়। শিশিরভেজা মাঠে ঘাস, পাতা আর ফুলের ডগায় জমে থাকে জলকণা। কুয়াশার কারণে দিনের কাজ শুরু হতে কিছুটা দেরি হলেও পাকা ধান ঘরে তুলতে থেমে থাকার সুযোগ নেই। তাই হিমেল হাওয়ার মধ্যেই কাস্তে হাতে মাঠে নামেন কিষান-কিষানিরা। কেউ ধান কাটেন, কেউ আঁটি বাঁধেন, কেউ ঝুড়িতে করে ধান নিয়ে যান খড়ের গাদার কাছে। সবজিখেতেও চলে পরিচর্যা ও ফসল তোলার কাজ। নদীতে জাল নিয়ে মাছ ধরতে বের হন জেলেরা। কুয়াশামাখা এমন ভোরে প্রকৃতির স্নিগ্ধতার পাশাপাশি ধরা পড়ে গ্রামীণ জীবনের কর্মব্যস্ততা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
ঘন কুয়াশায় বাঁশের মাথায় বসে আছে শীতে জবুথবু একটি পাখি
২ / ৯
কুয়াশায় ঢাকা সবজিখেতে কাজ করছেন এক কৃষক
৩ / ৯
রাতের শিশিরে মাকড়সার জালে জমেছে অসংখ্য জলকণা
৪ / ৯
ফুলের ডগায় ঝুলে থাকা শিশিরবিন্দু
৫ / ৯
ধানগাছে জমে আছে অসংখ্য শিশিরবিন্দু
৬ / ৯
ঘন কুয়াশার মধ্যে ধান কাটছেন নারীরা
৭ / ৯
সবুজ ধানখেতের মাঝের আল ধরে হেঁটে যাচ্ছেন এক তরুণ
৮ / ৯
পিঠে ঝুড়ি নিয়ে ফিরছেন এক নারী, কঠোর পরিশ্রমের মধ্যেও মুখে হাসি
৯ / ৯
পিঠে ঝুড়ি নিয়ে খড়ের গাদার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক প্রবীণ