পাহাড়ের কোলে শ্রাবণের মেঘ

শ্রাবণের বৃষ্টিতে সিলেটের সীমান্ত এলাকা যেন প্রতিদিনই বদলে যায়। কখনো রোদ, কখনো মেঘ-বৃষ্টির খেলা। সবুজ ধানখেত পেরিয়ে দূরে তাকালেই দেখা মেলে মেঘে ঢাকা পাহাড়ের। পাহাড়, মেঘ আর সবুজের এই মায়াবী দৃশ্য দেখতে প্রকৃতিপ্রেমীদের টানে কোম্পানীগঞ্জের দয়ার বাজারের রাধানগর গ্রাম।

১ / ৭
পাহাড়ের কোলে মেঘ, তার নিচে সবুজ ধানখেত
২ / ৭
যেন পাহাড়ের ওপরে মেঘ জমেছে
৩ / ৭
সবুজ পাহাড়ের ওপর সাদা আর কালো মেঘের খেলা
৪ / ৭
পাহাড়ের ভাঁজে ভাঁজে ভাসছে মেঘের দল
৫ / ৭
সবুজ ধানখেতের পাশে উড়ছে একটি পায়রা
৬ / ৭
পাহাড়ের কোল ঘেঁষে বিস্তৃর্ণ সবুজ প্রান্তর
৭ / ৭
সবুজ প্রান্তরের পাশে মেঠো পথ ধরে ঘরে ফিরছেন তাঁরা