পূর্ণিমার জোয়ারে ইলিশের আশায় সাগরে ছুটছেন জেলেরা
পূর্ণিমার জোয়ার ঘিরে সাগরে ইলিশ ধরার প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। আকাশজুড়ে কালো মেঘের আনাগোনা থাকলেও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই উত্তাল সাগরে নামছেন তাঁরা। চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী সন্দ্বীপ ঘাটে লাল রঙের মাছ ধরার নৌকাগুলোয় জাল, বরফ, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম তোলা হচ্ছে। একে একে নৌকা ছাড়ছে সাগরের উদ্দেশে। পূর্ণিমার জোয়ারে ইলিশ ধরার আশায় ঘাটজুড়ে জেলেদের এই ব্যস্ততা তৈরি করেছে অন্য রকম এক দৃশ্য।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭