ইফতারে জনপ্রিয় ফিরনি
ইফতারে জনপ্রিয় পদগুলোর একটি ফিরনি। চট্টগ্রামের ‘ক্যাফে আরমান’–এর ফিরনির নামডাক দুই দশকের বেশি সময় ধরে। তাই রমজান মাসজুড়েই সুস্বাদু এই ফিরনি তৈরিতে ব্যস্ত সময় কাটে দোকানের মালিক ও কর্মচারীদের। প্রতিদিন সকালে বিশাল আকারের ডেকচিতে তৈরি করা হয় এই ফিরনি। কিছুটা ঠান্ডা হওয়ার পর ছোট, মাঝারি ও বড় পাত্রে ভরে তা বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এই ফিরনি ছোট কাপ ৪০ টাকা, মাঝারি ১৮০ টাকা ও বড় (৯০০ গ্রাম) বিক্রি করা হয় ৩৫০ টাকা দামে। দেওয়ানহাটের আরমানের ফিরনি নগরের পাথরঘাটা, মোমিন রোড, এনায়েতবাজার, ফকিরহাট, সীতাকুণ্ডসহ সর্বত্র মেলে। খুচরা বিক্রির পাশাপাশি পাইকারিতেও বিক্রি হয় আরমানের এই স্পেশাল ফিরনি। ছবিগুলো ৮ মার্চ তোলা
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯