একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

১ / ১১
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
ছবি: পিআইডি
২ / ১১
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: পিআইডি
৩ / ১১
মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: পিআইডি
৪ / ১১
স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জিয়া পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: পিআইডি
৫ / ১১
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ১১–দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন
ছবি: বিএনপির মিডিয়া উইং
৬ / ১১
একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শহীদবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন
ছবি: মীর হোসেন
৭ / ১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে রোভার স্কাউটের সদস্যরা শহীদবেদিতে পুষ্পস্তবক নিয়ে যাচ্ছেন
ছবি: মীর হোসেন
৮ / ১১
শহীদ মিনার এলাকায় শ্রদ্ধা নিবেদনের সময় ভিড় সামলাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকেরা
ছবি: মীর হোসেন
৯ / ১১
ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন
ছবি: মীর হোসেন
১০ / ১১
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের
ছবি: মীর হোসেন
১১ / ১১
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিজেদের তৈরি পুষ্পস্তবক নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন বিশ্ব মানবাধিকার ভিশনের প্রতিনিধিরা
ছবি: মীর হোসেন