উড়ালসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট

অলিগলি ছাড়িয়ে রাজধানীর প্রধান সড়কও দাপিয়ে বেড়ায়। এবার সেই সড়ক ছাপিয়ে উড়ালসড়ক এমনকি ইউলুপ পর্যন্ত পৌঁছে গেছে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট। লেনের তোয়াক্কা না করে দ্রুতগতির যানের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অনিবন্ধিত এসব বাহন। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যাত্রীদের ভোগান্তি। মগবাজার-শান্তিনগর, খিলগাঁও উড়ালসড়ক কিংবা রামপুরা ইউলুপ—সবখানেই এখন এসব যানের অনিয়ন্ত্রিত চলাচল নিয়মিত চিত্র।

১ / ৭
মগবাজার উড়ালসড়কে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা।
২ / ৭
উড়ালসড়কের দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অনিবন্ধিত এসব অটোরিকশা। এতে প্রতিনিয়ত বাড়ছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি।
৩ / ৭
খিলগাঁও উড়ালসড়কেও প্রায় প্রতিদিনই উঠছে ব্যাটারিচালিত অটোরিকশা, যা স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটায়।
৪ / ৭
উড়ালসড়কে মালবাহী ব্যাটারিচালিত অটোরিকশাও দেখা যাচ্ছে। ব্যস্ত সড়কে জায়গা করে নিতে এসব যানবাহন প্রায়ই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে।
৫ / ৭
ব্যাটারিচালিত এই রিকশার অনিয়ন্ত্রিত গতির কারণে খিলগাঁও উড়ালসড়কে অন্য যানবাহনগুলোকে পড়তে হয় ভোগান্তি ও বাধার মুখে।
৬ / ৭
অবৈধ এসব অটোরিকশা উড়ালসড়কের নির্দিষ্ট কোনো লেন মেনে চলে না। এ কারণে সড়কজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
৭ / ৭
রামপুরা ইউলুপেও দেখা গেছে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য। ট্রাফিক আইন অমান্য করে এসব যানবাহন ওঠায় দুর্ঘটনার শঙ্কা বাড়ছে।