প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, কর্মীদের মিলনমেলা

প্রতিষ্ঠার ২৮ বছর পূর্ণ করল দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো। এ উপলক্ষে আয়োজিত হয় কর্মী সমাবেশ। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। ছিল স্বাগত বক্তব্য, প্রথম আলোর কার্যালয়ে হামলা নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, কর্মীদের অভিজ্ঞতা বিনিময় এবং বছরের সেরা কর্মী পুরস্কার প্রদান। সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে মিলিত হন প্রথম আলোর সারা দেশের কর্মীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করছেন শিল্পীরা।
২ / ১৬
‘সত্য-তথ্যে অটুট ২৮ বছর’—এই প্রত্যয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মী সমাবেশে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মীরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।
৩ / ১৬
কর্মী সমাবেশে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন।
৪ / ১৬
কর্মী সমাবেশে বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
৫ / ১৬
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রথম আলোর কর্মী ও অতিথিরা।
৬ / ১৬
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মী সমাবেশে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
৭ / ১৬
কর্মী সমাবেশে ভবিষ্যতে প্রথম আলো বিষয়ে আলোচনা করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম, হেড অব রিসার্চ অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মোমেনুর রশিদ সিদ্দিকী এবং চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান। পরে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
৮ / ১৬
২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মী সমাবেশে বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
৯ / ১৬
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজে বিজয়ী সংবাদমাধ্যমটির তিন কর্মী (বাঁ থেকে) শওকত হোসেন মাসুম (দ্বিতীয় স্থান), মো. আল–মামুন (তৃতীয় স্থান) ও আবু তাহের (প্রথম স্থান)।
১০ / ১৬
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নিজের লেখা প্রতিযোগিতায় বিজয়ী কর্মীদের তিনজন (বাঁ থেকে) কাজী আলিম-উজ-জামান, মানসুরা হোসাইন ও মোহাম্মদ ইব্রাহীম আশিক।
১১ / ১৬
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এআই প্রতিযোগিতায় বিজয়ী (বাঁ থেকে) অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের হাসান তারেক (দ্বিতীয়), মানবসম্পদ বিভাগের পলাশ মণ্ডল (তৃতীয়) ও সমন্বিত ডেস্কের মাহফুজার রহমান সরকার (প্রথম)। নিজ নিজ বিভাগের পক্ষে তাঁরা স্মারক গ্রহণ করেন।
১২ / ১৬
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এ বছর গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনার সংবাদ সংগ্রহের গল্প শোনান প্রথম আলোর প্রতিবেদকদের কয়েকজন।
১৩ / ১৬
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রথম আলোর বিভিন্ন বিভাগের ২০২৬ সালের সেরা কর্মীরা।
১৪ / ১৬
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মী সমাবেশে সংগীত পরিবেশন করেন ইমন চৌধুরী ও তাঁর দল।
১৫ / ১৬
সংগীত পরিবেশনা উপভোগ করছেন প্রথম আলোর কর্মীরা। এ সময় আনন্দে হাততালি দেন ও উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা।
১৬ / ১৬
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মী সমাবেশে সংগীত পরিবেশন করে বেঙ্গল সিম্ফনি।