ছবিতে ‘শুভ জন্মাষ্টমী’ উদ্যাপনে শোভাযাত্রা
হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য এদিন মথুরায় কংসের কারাগারে মা দেবকী ও বাবা বসুদেবের ঘর আলো করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস ধারণ করেই দিবসটি উদ্যাপন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তাঁদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন। আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, শ্রীশ্রী গীতাযজ্ঞ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ, সন্ধ্যায় আরতি, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১