ফসলের যত্নে কৃষক

বাজারে সবজির দাম চড়া। এর মধ্যে ঘন ঘন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজিখেত। তারপরও থেমে নেই কৃষকের কাজ। বর্ষার এ সময়ে কেউ আমন ধানের খেতে কীটনাশক ছিটাচ্ছেন, কেউ নতুন করে সবজি আবাদে জমি প্রস্তুত করছেন। আবার কেউ ব্যস্ত খেত থেকে শাকসবজি সংগ্রহে। শুক্রবারে দাউদকান্দিতে তোলা ছবি।

১ / ৭
বরকোটা গ্রামে আমন ধানের জমিতে পোকা দমনে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক।
২ / ৭
লাউ চাষের জন্য প্রস্তুত করছেন কাটারাপাড়া গ্রামের এক কৃষক।
৩ / ৭
খেত থেকে চুইঝালের পাতা সংগ্রহ করছেন পুঁটিয়া গ্রামের এক কিষানি।
৪ / ৭
খেত থেকে পুঁইশাকের ডগা সংগ্রহ করছেন কিষানি।
৫ / ৭
খেতের পরিচর্যায় ব্যস্ত স্থানীয় সিঙ্গুলা মাদ্রাসার এক শিক্ষার্থী।
৬ / ৭
ঢ্যাঁড়সগাছের পরিচর্যায় ব্যস্ত তরুণ কৃষক।
৭ / ৭
খেত থেকে পাকা মিষ্টিকুমড়া সংগ্রহ।