চা-বাগানে বৃষ্টির পরের রূপ

কয়েক দিনের টানা বৃষ্টির পর যেন অন্য রূপে ধরা দিয়েছে সিলেটের চা-বাগান। কিছুদিন আগেও রুক্ষ দেখানো পাহাড়-টিলাজুড়ে এখন নেমেছে সতেজ সবুজের আবরণ। ভেজা পাতায় বৃষ্টির ফোঁটা, নরম আলো আর নীরব প্রকৃতির ভেতর শুরু হয়েছে চা-পাতা তোলার ব্যস্ততা। দলদলিয়া চা–বাগানে এখন প্রকৃতি ও শ্রম—দুই মিলিয়ে তৈরি হয়েছে এক স্নিগ্ধ দৃশ্য। এসব নিয়েই এ ছবির গল্প।

১ / ৯
বৃষ্টিধোয়া সবুজ চা-বাগানে চা-পাতা তুলছেন নারী শ্রমিকেরা
২ / ৯
চা-বাগানে ঢুকলেই চোখে পড়ে দূর পর্যন্ত বিস্তৃত সবুজের সমারোহ
৩ / ৯
কাজের ফাঁকে গাছের ওপর রাখা মাথাল; রোদ-বৃষ্টিতে এটিই শ্রমিকদের সঙ্গী
৪ / ৯
কিছুদিন আগেও রুক্ষ ছিল পাহাড়-টিলা, বৃষ্টির পর সেখানে ফিরেছে নতুন সবুজ
৫ / ৯
সবুজ চা-পাতায় পড়েছে সূর্যের নরম আলো
৬ / ৯
শুধু চা-গাছ নয়, চারপাশের গাছপালাও এখন সতেজ সবুজে ভরা
৭ / ৯
বৃষ্টির পর বাগানের পরিবেশ হয়ে উঠেছে আরও আকর্ষণীয়
৮ / ৯
নিচে ঝরে পড়া পুরোনো পাতা, ওপরে নতুন কুঁড়িতে ভরে উঠছে চা-গাছ
৯ / ৯
সবুজ মেঠো পথ ধরে কাজ শেষে বাড়ি ফিরছেন দুই নারী চা-শ্রমিক