বইঠার ছন্দে ঘাঘটে নৌকাবাইচ

ঘাঘট নদের জলে তখন উৎসবের আমেজ। ঢেউ কেটে কেটে দূরদূরান্ত থেকে আসা সারি সারি নৌকা ছুটছে। দুই তীরে আর সেতুর ওপর দাঁড়িয়ে হাজারো দর্শক। কারও চোখে বিস্ময়, কারও মুখে উচ্ছ্বাস। সব মিলিয়ে রংপুরের হোসেননগরে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। দুই দিনের এই আয়োজনে জেতার লক্ষ্য নিয়ে চলছে নৌকার সঙ্গে নৌকার তুমুল লড়াই।

১ / ৯
বাইচ শুরুর আগে প্রস্তুত প্রতিযোগী নৌকাগুলো। ঘাঘট নদের পাড়ে অপেক্ষা তখন কেবল বাঁশির সংকেতের
২ / ৯
নদের দুই তীর ও সেতুর ওপর দর্শকের সারি। নৌকাবাইচ দেখতে জড়ো হয়েছে নানা বয়সের মানুষ
৩ / ৯
নৌকাবাইচ ঘিরে নদের পাড়ে বসেছে খেলনার দোকান
৪ / ৯
জয়ের জন্য চলছে তুমুল লড়াই
৫ / ৯
বাইচ চলার সময় উল্টে যাওয়া একটি নৌকা ভাসিয়ে তোলার চেষ্টা করছেন প্রতিযোগীরা
৬ / ৯
বইঠার ছন্দে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা
৭ / ৯
নদের ধারে বসে নারী ও শিশুরা। সবার চোখ যেন তখন জলের ওপর ছুটে চলা নৌকার দিকে
৮ / ৯
ছয় বছর ধরে হোসেননগর যুবসমাজ নামে একটি সংগঠন এই নৌকাবাইচের আয়োজন করে আসছে
৯ / ৯
প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে এই নৌকা