নিয়ম অমান্য করে চলছে মোটরসাইকেল

হেলমেট পরা ছাড়া বেপরোয়া গতিতে মহাসড়কে মোটরসাইকেল চালানো হচ্ছে। শিশুসহ পুরো পরিবার হেলমেট ছাড়া চলাচল করছে। হেলমেট ছাড়া মোটরসাইকেলের তেল বিক্রির বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা আছে। কিন্তু তা মানছেন না তেল বিক্রেতা। মোটরসাইকেলচালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ আইনগত ব্যবস্থা নিলেও সড়ক-মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি কিছুতেই কমছে না। ছবিগুলো গতকাল বৃহস্পতিবার তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
পাবনা-ঢাকা মহাসড়কে ঝুঁকি নিয়ে দুই শিশুসহ চারজন চলছেন এক মোটরসাইকেলে। চালক ছাড়া সবাই হেলমেটবিহীন। রাজাপুর, পাবনা
ছবি: হাসান মাহমুদ
২ / ৮
ঢাকা-খুলনা মহাসড়কে আইন অমান্য করে হেলমেট হাতে নিয়ে মোটরসাইকেল গন্তব্যে যাচ্ছেন দুজন। কোমরপুর, ফরিদপুর
ছবি -আলীমুজ্জামান
৩ / ৮
ঢাকা-খুলনা মহাসড়কে হেলমেট ছাড়াই তিনজন মোটরসাইকেলে যাচ্ছেন। কোমরপুর, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৪ / ৮
চালকের হেলমেট না থাকলে তাঁর কাছে তেল সরবরাহ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আইন অমান্য করে পেট্রলপাম্প থেকে হেলমেটবিহীন মোটরসাইকেলে তেল সরবরাহ করা হচ্ছে। সানি ফিলিং স্টেশনমাস্টার, ডোমড়াকান্দি, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৫ / ৮
হেলমেটবিহীন অনেক চালকই মহাসড়কে মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। ছিলিমপুর, বগুড়া
ছবি: সোয়েল রানা
৬ / ৮
শিশুসহ চারজন যাত্রা করেছেন এক মোটরসাইকেলে। চালক ছাড়া সবাই হেলমেটবিহীন। ছিলিমপুর, বগুড়া
ছবি: সোয়েল রানা
৭ / ৮
হেলমেট না পরে মোটরসাইকেল চালানো তিনজনকে যাওয়ার পথে থামাচ্ছেন এক পুলিশ সদস্য। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৮ / ৮
হেলমেট ছাড়া মোটরসাইকেলের তেল না দেওয়ার সরকারি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে রাজধানীর তেলের পাম্পগুলোতে। শাহবাগ, ঢাকা
ছবি : তানভীর আহাম্মেদ