সৈকতে বালুর ভাস্কর্য
সমুদ্রের ঢেউ, সৈকত আর ঝাউবনের সৌন্দর্যের সঙ্গে এবার যুক্ত হয়েছে শিল্পের বৈচিত্র্য। তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভ্যাল’ সামনে রেখে কক্সবাজারে এসব বালুর ভাস্কর্য গড়ে তোলা হয়েছে। কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগানের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে শুরু হয়েছে এ শিল্পকর্ম। ২২ নভেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। উৎসবে বালু দিয়ে তৈরি করা হয়েছে বাঘ, হাতি, জাতীয় সংসদ ভবন, শহীদ মিনারসহ নানা শিল্পকর্ম। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডার শিল্পীরা তৈরি করছেন এসব ভাস্কর্য। প্লাস্টিকের ব্যবহারযোগ্য সামগ্রী দিয়ে তৈরি হয়েছে তিমির প্রতিকৃতি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শ্রমজীবী মানুষের বিপন্ন জীবনও উঠে এসেছে এসব শিল্পকর্মে। বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত কক্সবাজার পর্যটন বিচ কার্নিভ্যালে ভিড় করছেন পর্যটকেরা।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০