চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিতে দোকানে পানি, সড়কে দুর্ভোগ

গত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। জুলাই মাসে ১৯৮৩ সালের পর এই পরিমাণ বৃষ্টি আর হয়নি এ জেলায়। এই বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। জরুরি কাজে ঘর থেকে বেরিয়ে মানুষ পড়েন ভোগান্তিতে। রেয়াজউদ্দিন বাজার এলাকায় দোকানের ভেতরে পানি ঢুকে পড়ায় ব্যাহত হয় কেনাবেচা। পানিতে ভিজে নষ্ট হয় দোকানের বিভিন্ন পণ্য।

১ / ৯
টানা বর্ষণে চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। জলাবদ্ধতার মধ্যেই জরুরি কাজে বের হওয়া মানুষকে চলাচল করতে হয়।
২ / ৯
রেয়াজউদ্দিন বাজারের ভেতরে পানি ঢুকে পড়ায় অনেক দোকানপাটে কেনাবেচা ব্যাহত হয়।
৩ / ৯
দোকানের মেঝেতে জমে থাকা পানির কারণে বিভিন্ন পণ্য ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিক্রি বাদ দিয়ে পণ্য বাঁচাতে ব্যতিব্যস্ত ছিলেন দোকানিরা।
৪ / ৯
বৃষ্টির মধ্যে হাঁটুপানি মাড়িয়ে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে বাজারে আসেন কেউ কেউ।
৫ / ৯
বৃষ্টির পানি দোকানের ভেতর থেকে সরাতে বালতি ও ঝাঁটা হাতে নেমে পড়েন অনেক দোকানকর্মী।
৬ / ৯
বৃষ্টির সময় সড়কে পানি এতটাই জমে যে মোটরসাইকেল, রিকশাগুলো অনেকটা ডুবেই চলছিল।
৭ / ৯
টানা বর্ষণে চট্টগ্রাম নগরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করে। স্বাভাবিক জনজীবন হয় ব্যাহত।
৮ / ৯
বৃষ্টির মধ্যে সড়কে নেমে জলাবদ্ধতায় বিড়ম্বনায়।
৯ / ৯
ছাতা ও রেইনকোটের আশ্রয় নিয়েও প্রবল বৃষ্টিতে ভিজে গন্তব্যে পৌঁছানোর চেষ্টায় পথচারীরা, দোকানিরা হয়ে পড়েন পানিবন্দী।