৬ আগস্ট ২০২৪: ছবিতে গণ–অভ্যুত্থানের পরদিন

ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনা পালিয়ে ভারতে যান। বিজয়ের উল্লাসে ফেটে পড়েন ছাত্র–জনতা। পরদিন ৬ আগস্টের নানা ঘটনা নিয়ে ছবির গল্প।

১ / ১৩
গণভবনের সামনে মানুষের ভিড়
ছবি: জাহিদুল করিম
২ / ১৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘সম্প্রীতি মিছিল’
ছবি: আব্দুল্লাহ আল মামুন
৩ / ১৩
সিলেট নগরের চৌহাট্টা মোড়ে ‘আগামীর বাংলাদেশ কেমন হবে’ সমাবেশে স্লোগান
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৩
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা হাতে এক শিশু
ছবি: জাহিদুল করিম
৫ / ১৩
রাজধানীর মৎস্য ভবন এলাকার সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা
ছবি: আশরাফুল আলম
৬ / ১৩
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতা–কর্মীরা
ছবি: দীপু মালাকার
৭ / ১৩
পাবনা জেলা কারাগারের সামনে আত্মীয়স্বজনদের ভিড়
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৩
আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
ছবি: দীপু মালাকার
৯ / ১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল-সংলগ্ন এলাকায় পড়ে আছে ভাঙা ভাস্কর্য
ছবি: দীপু মালাকার
১০ / ১৩
রাজধানীর যাত্রাবাড়ী থানার মূল ফটকের বাইরে
ছবি: দীপু মালাকার
১১ / ১৩
সচিবালয়ের ফটকে নিরাপত্তার দায়িত্বে সেনাসদস্যরা
ছবি: দীপু মালাকার
১২ / ১৩
রংপুর নগরের পার্ক মোড়ে ‘আবু সাঈদ চত্বর’ লেখা সাইনবোর্ডের নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন তাঁরা
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৩
গভীর রাতে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। পাশে অন্য সমন্বয়কেরা। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল
ছবি: দীপু মালাকার