পোশাকশ্রমিকদের বিক্ষোভ

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবারও গাজীপুরের তিনটি এলাকায় বিক্ষোভ হয়েছে। সাভারের আশুলিয়ায়ও পুলিশ-শ্রমিকের অবস্থানে সড়কে উত্তেজনা তৈরি হয়। শ্রমিকদের হামলা ভাঙচুরের মধ্য দিয়ে দিনভর উত্তপ্ত ছিল গাজীপুর নগরীর কয়েকটি এলাকা। শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। ভাঙচুর ও হামলার অভিযোগে ২৭ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় ২২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সারা দিনে গাজীপুর ও আশুলিয়ায় ছবিগুলো তোলা।

১ / ১৩
বিভিন্ন কারখানার ফটকে টাঙানো হয়েছে কারখানা বন্ধের নোটিশ। সকাল নয়টায় গাজীপুরে
ছবি: সাজিদ হোসেন
২ / ১৩
সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সকালে গাজীপুরের নাওজোড় এলাকায়
ছবি: সাজিদ হোসেন
৩ / ১৩
বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে পুলিশ। সকাল সাড়ে নয়টায় গাজীপুরে
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৩
বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরে
ছবি: সাজিদ হোসেন
৫ / ১৩
ভয়ে ভয়ে সড়ক পার হচ্ছেন কয়েকজন। সকালে গাজীপুরে
ছবি: সাজিদ হোসেন
৬ / ১৩
বিক্ষোভের সময় একজনকে আটক করে নিয়ে যাচ্ছে র‍্যাব। সকাল ১০টায় গাজীপুরের কোনাবাড়ী এলাকায়
ছবি: সাজিদ হোসেন
৭ / ১৩
পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল। সকাল ১০টায় গাজীপুরে
ছবি: সাজিদ হোসেন
৮ / ১৩
বিক্ষুব্ধ শ্রমিকেরা একদিকে, অন্যদিকে পুলিশের অবস্থান। সকালে আশুলিয়ায়
ছবি: শামসুজ্জামান
৯ / ১৩
কারখানা ছুটি ঘোষণার পর জড়ো হওয়া শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিচ্ছে পুলিশ। সকালে আশুলিয়ার জামগড়া এলাকায়
ছবি: শামসুজ্জামান
১০ / ১৩
পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা মানছেন না আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা। ছুটি দেওয়ার পর কারখানা থেকে চলে যাচ্ছেন শ্রমিকেরা। সকাল সোয়া নয়টায় আশুলিয়ার আবদুল্লাহপুর–বাইপাইল সড়কে
ছবি: শামসুজ্জামান
১১ / ১৩
কারখানার আশপাশে উত্তেজনা সৃষ্টি হলে ছুটি দিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। পরে কারখানার ফটকে শ্রমিকেরা জড়ো হলে আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের লাঠিপেটা করে। বেলা পৌনে তিনটায় গাজীপুরের কোনাবাড়ীর তুসুকা গার্মেন্টস লিমিটেডে
ছবি: সাজিদ হোসেন
১২ / ১৩
গাজীপুরের কোনাবাবাড়ীর তুসুকা গার্মেন্টস লিমিটেড কারখানা ভবনের বিভিন্ন জায়গায় ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। বিকেল পৌনে পাঁচটায়
ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৩
ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকেরা কয়েক দিন ধরে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ করছেন। গত বুধবার আন্দোলনে গুলিতে নিহত হন পোশাকশ্রমিক মোসা. আঞ্জুয়ারা খাতুন। পুলিশের লাঠি-গুলি-কাঁদানে গ্যাসের পর বিকেলে প্রাণ বাঁচিয়ে কারখানা ছেড়ে দৌড়ে বের হচ্ছেন এক পোশাক কর্মী। বিকেল সাড়ে চারটায় তুসুকা গার্মেন্টস লিমিটেডের সামনে
ছবি: সাজিদ হোসেন