জুমে সুগন্ধি ভুট্টার ফলন

রাঙামাটি সদরের বড়াদম মোরঘোনা এলাকায় জুমে এবার ফলেছে সুগন্ধি ভুট্টা। আকারে ছোট, নানা রঙের এসব ভুট্টা পাহাড়ি কৃষাণিদের যত্ন আর পরিশ্রমের ফসল। জুম থেকে সংগ্রহের পর রাঙামাটি-কাপ্তাই সড়কের পাশে প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে এসব ভুট্টা। সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরাই মূলত এসব ভুট্টার প্রধান ক্রেতা।

১ / ১০
বড়াদম মোরঘোনা এলাকায় জুমের ভুট্টা সংগ্রহে ব্যস্ত এক পাহাড়ি।
২ / ১০
পরিপুষ্ট হয়ে ওঠা সতেজ কাঁচা ভুট্টার ছড়া।
৩ / ১০
বাঁশের থুরুংয়ে (ঝুড়ি) রাখা হয়েছে সদ্য সংগ্রহ করা কাঁচা ভুট্টা।
৪ / ১০
ভুট্টাভর্তি থুরুং নিয়ে বাড়ির পথে ফিরছেন এক পাহাড়ি নারী।
৫ / ১০
সংগ্রহ শেষে জুমের ভুট্টা ঝুড়িতে ভরছেন কৃষক ও কৃষাণি।
৬ / ১০
জুমচাষের পরিপুষ্ট ভুট্টা কেটে সংগ্রহ করছেন এক কৃষক।
৭ / ১০
সংগ্রহ করা ভুট্টায় কানায় কানায় পূর্ণ একটি ঝুড়ি।
৮ / ১০
রাঙামাটি-কাপ্তাই সড়কের পাশে বসে সংগ্রহ করা ভুট্টা পরিষ্কার করে বিক্রির উপযোগী করছেন দুই কৃষাণি।
৯ / ১০
সড়কের পাশে ঝুড়ি থেকে ঢেলে রাখা কাঁচা ভুট্টা। খোসা ছাড়িয়ে এসব ভুট্টা বিক্রির উপযোগী করা হবে।
১০ / ১০
বিভিন্ন রঙের ছোট আকারের ভুট্টা। সুগন্ধি ও স্বাদে ভিন্ন হওয়ায় এসব ভুট্টার রয়েছে আলাদা চাহিদা। ৩. বাঁশের থুরুংয়ে (ঝুড়ি) রাখা হয়েছে সদ্য সংগ্রহ করা কাঁচা ভুট্টা। ৪. ভুট্টাভর্তি থুরুং নিয়ে বাড়ির পথে ফিরছেন এক পাহাড়ি নারী।