যন্ত্রমানবের দুনিয়ায় চীন

কৃত্রিম বুদ্ধিমত্তার পর চীনে প্রযুক্তির নতুন আলোচনায় কেন্দ্রে এখন রোবট। শিশুদের সঙ্গে খেলাধুলা, দর্শনার্থীদের ঘুরিয়ে দেখানো, কফি বানানো কিংবা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ—নানা কাজে ব্যবহৃত হচ্ছে এসব যন্ত্রমানব। সাংহাই ও হাংঝৌ শহরে রোবটের প্রদর্শনী ও অভিজ্ঞতা কেন্দ্রে বাড়ছে মানুষের আগ্রহ। সম্ভাবনার এই নতুন দুনিয়ায় চীনা রোবট নির্মাতাদের সাফল্যও এখন নজর কাড়ছে বিনিয়োগকারীদের।

১ / ৯
হাংঝৌ রোবট স্কুলে ‘পান্ডা’ নামের রোবটের সঙ্গে খেলছে শিশুরা। হাংঝৌ, ঝেজিয়াং প্রদেশ, চীন
ছবি: এএফপি
২ / ৯
সাংহাইয়ের ইউনিট্রির তৈরি রিমোট নিয়ন্ত্রিত রোবট ‘উজি’ দেখছেন দর্শনার্থীরা। হাংঝৌ, ঝেজিয়াং প্রদেশ, চীন। সাংহাই, চীন
ছবি: এএফপি
৩ / ৯
রিমোট নিয়ন্ত্রিত একটি রোবটের হাত ধরে আছে এক শিশু। হাংঝৌ, ঝেজিয়াং প্রদেশ, চীন। সাংহাই, চীন
ছবি: এএফপি
৪ / ৯
হাংঝৌ রোবট স্কুলে দর্শনার্থীদের ঘুরিয়ে দেখাচ্ছে ইউনিট্রির তৈরি ‘উজি’ রোবট। হাংঝৌ, ঝেজিয়াং প্রদেশ, চীন। সাংহাই, চীন।
ছবি: এএফপি
৫ / ৯
ঝেজিয়াং ইউনিভার্সিটি রোবট রিসার্চ ইনস্টিটিউটের তৈরি একটি রোবট কফি বানাচ্ছে। হাংঝৌ, ঝেজিয়াং প্রদেশ, চীন। সাংহাই, চীন
ছবি: এএফপি
৬ / ৯
মানবাকৃতির রোবটের পোস্টার। সাংহাই, চীন
ছবি: এএফপি
৭ / ৯
সাংহাইয়ে ইউনিট্রি রোবোটিকসের এশিয়ার প্রথম এমবডিড ইন্টেলিজেন্স এক্সপেরিয়েন্স স্টোরে প্রদর্শিত মানবাকৃতির রোবট। সাংহাই, চীন
ছবি: এএফপি
৮ / ৯
প্রদর্শনীতে রিমোট–চালিত রোবট দেখছেন দর্শনার্থীরা। সাংহাই, চীন
ছবি: এএফপি
৯ / ৯
একটি শপিং মলের প্রবেশপথে ইউনিট্রি রোবোটিকস প্রদর্শনীতে আগতরা। সাংহাই, চীন
ছবি: এএফপি