এক ঘণ্টার দুধের বাজার

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা—এক ঘণ্টার জন্য বসে এই দুধের বাজার। এরই মধ্যে বিক্রি হয়ে যায় হাজার হাজার লিটার দুধ। বলা হচ্ছে বগুড়ার শেরপুর উপজেলার সাহাপাড়া পৌর শিশুপার্কে বসা দুধের বাজারের কথা। বিভিন্ন এলাকা থেকে এই বাজারে দুধ নিয়ে আসেন বিক্রেতারা। সেই দুধের বেশির ভাগই কিনে নেয় শেরপুরের দই ও মিষ্টির দোকানগুলো। সাহাপাড়া পৌর শিশুপার্কে বসা এক ঘণ্টার দুধের বাজার নিয়ে এই ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
মাপার জন্য বড় হাঁড়ি থেকে ঢালা হচ্ছে দুধ। প্রতি লিটার দুধ বিক্রি হয় ৪৫ থেকে ৫৫ টাকায়
২ / ৯
কলস ভরে দুধ এনেছেন এক বিক্রেতা। এখন ক্রেতার জন্য অপেক্ষা
৩ / ৯
দুধ কিনতে এসেছেন এক ক্রেতা
৪ / ৯
বিক্রি হওয়া দুধ পাত্রে ভরা হচ্ছে
৫ / ৯
ক্রেতার অপেক্ষায় দুধ বিক্রেতারা
৬ / ৯
বগুড়ার প্রায় পাঁচটি উপজেলার মানুষ দুধ বিক্রি করেন এই বাজারে
৭ / ৯
দুধের ঘনত্ব দেখাচ্ছেন একজন বিক্রেতা
৮ / ৯
বিক্রি হওয়া দুধ কনটেইনারে ঢেলে দিচ্ছেন এক বিক্রেতা
৯ / ৯
দুধ বিক্রি শেষে এবার বাড়ি ফেরার পালা