সাগরের ইলিশে জমজমাট ঘাট

গত ১৫ দিন আশানুরূপ ইলিশ না মিললেও এখন জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। ফলে চট্টগ্রাম নগরের রাসমণি ইলিশ ঘাটে ফিরেছে ব্যস্ততা। বুধবার সকালে ঘাটে ফিরতে শুরু করেন জেলেরা। আকার ও মানভেদে প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ১৫ হাজার থেকে ৭০ হাজার টাকায়। ঘাটে মাছ নামানো, ডাক, ওজন ও বিক্রির ব্যস্ততা নিয়ে আজকের ছবির গল্প।

১ / ৯
দুজন মিলে সাগর থেকে মাছ আনছেন
২ / ৯
ঘাট থেকে মাছ তুলে আনছেন
৩ / ৯
দুই হাতে মাছ দেখাচ্ছেন এক বিক্রেতা
৪ / ৯
মাছ এনে মাটিতে ঢেলে রাখা হয়। এরপর শুরু হবে ডাক
৫ / ৯
ডাকে বিক্রির পর বেলচা দিয়ে ঝুড়িতে তোলা হচ্ছে ইলিশ
৬ / ৯
ডাক দেওয়া শুরু করেন পাইকারেরা
৭ / ৯
টুকরিতে করে মাছ নেওয়া হচ্ছে
৮ / ৯
খাতায় হিসাব–নিকাশ রাখছেন আড়তদারেরা
৯ / ৯
সাগরপাড়েও মাছ বিক্রি হয়