ঝিনাইদহ,শরীয়তপুর ও মাগুরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইদহ, শরীয়তপুর ও মাগুরা জেলায় আজ বৃহস্পতিবার এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর উদ্যোগে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলার শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হবে। আজকের আয়োজন নিয়ে ছবির গল্প

১ / ৯
‘মাদক, মিথ্যা ও মুখস্থকে না বলি’—হাত উঁচু করে এই শপথ নিচ্ছে কৃতী শিক্ষার্থীরা। জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, ঝিনাইদহ, ৮ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
২ / ৯
ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থী। জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, ঝিনাইদহ, ৮ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৩ / ৯
কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, ঝিনাইদহ, ৮ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৪ / ৯
কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস। জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, ঝিনাইদহ, ৮ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৫ / ৯
জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। সদর উপজেলা অডিটোরিয়াম, শরীয়তপুর, ৮ অক্টোবর
ছবি: সত্যজিৎ ঘোষ
৬ / ৯
অনুষ্ঠানে নৃত্য পরিবেশনায় শিশুশিল্পীরা। সদর উপজেলা অডিটোরিয়াম, শরীয়তপুর, ৮ অক্টোবর
ছবি: সত্যজিৎ ঘোষ
৭ / ৯
জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা। সদর উপজেলা অডিটোরিয়াম,শরীয়তপুর, ৮ অক্টোবর
ছবি: সত্যজিৎ ঘোষ
৮ / ৯
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বন্ধু ও সহপাঠীদের সঙ্গে ছবি তোলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নোমানী ময়দান, মাগুরা, ৮ অক্টোবর
ছবি: প্রথম আলো
৯ / ৯
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। জেলা অডিটোরিয়াম, মাগুরা, ৮ অক্টোবর
ছবি: প্রথম আলো