মহাসড়কে চলে যে যার মতো
মহাসড়ক, অথচ কোথাও কোথাও এতটাই সরু যে দেখে মহাসড়ক বলে মনে হয় না। এর মধ্যেই অবাধে চলছে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা। চলছে বেপরোয়াভাবে একটি আরেকটিকে ছাড়িয়ে যাওয়া, ঝুঁকিপূর্ণ মোড় ঘোরানো ও নিয়ম না মেনে চলাচল। কেউ হেলমেট ছাড়াই মোটরসাইকেলে যাত্রী নিয়ে ছুটছেন, কেউ আবার চলন্ত গাড়ির ফাঁক গলে পার হওয়ার চেষ্টা করছেন। এমন বিশৃঙ্খল চলাচলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট এলাকার চিত্র এটি।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০