গাংনগর মেলায় মজাদার মিষ্টি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের গাংনগর এলাকায় গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গাংনগর মেলা। মেলায় সবচেয়ে বড় আকর্ষণ বাহারি রকমের রসগোল্লা ও মিষ্টান্ন। বৈশাখ  মাসের প্রথম সোমবার অথবা বৃহস্পতিবারে শুরু হয় এই মেলা। তা চলে টানা সাত দিন। দূরের গাঁয়ের বধূরা বাবার বাড়ি স্বামী ও সন্তানদের নিয়ে নায়র আসেন। আগের দিনে মেলাটি বসত প্রায় মাসব্যাপী। এখন তিন থেকে পাঁচ দিনের মধ্যেই মেলার জৌলুশ ফুরিয়ে যায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
গাংনগর মেলা থেকে মাটির হাঁড়িতে মিষ্টি কেনা হয়।
২ / ৯
মেলায় পাওয়া যায় নানারকম রসের মিষ্টি।
৩ / ৯
জামাইয়ের বাড়িতে এই মেলা থেকে হাঁড়িভর্তি মিষ্টি নিয়ে যান ক্রেতারা।
৪ / ৯
১৫ কেজি ওজনের মাছ আকৃতির মিষ্টি মেলার অন্যতম আকর্ষণ।
৫ / ৯
কৃষকেরা মাঠে উৎপাদন করা বাহারি জাতের মসলা এই মেলায় বিক্রির জন্য আনা হয়।
৬ / ৯
মেলায় থাকে খেলনার পসরা।
৭ / ৯
মেলায় একটি স্টলে হাত পাখার পসরা সাজিয়েছেন এক বিক্রেতা।
৮ / ৯
রয়েছে কাঠের তৈরি খেলনা।
৯ / ৯
মেলা থেকে মিষ্টি ও মাছ কিনে শ্বশুরবাড়িতে যাচ্ছেন জামাইরা।