নাচ-গানে বসন্ত উৎসব
আজ বসন্তের প্রথম দিন। দিনটি উদ্যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। নতুন প্রজন্মের কাছে দেশের ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে প্রতিবছরই এই উৎসবের আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ। এবারের ১৪৩০ বঙ্গাব্দের বসন্ত উৎসবটি ৩০তম। সমবেত গান, নৃত্য পরিবেশনা, একক পরিবেশনা, শিশু-কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শিরোনামের এ আয়োজন। বসন্তকথন পর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময় ও আনন্দ শোভাযাত্রা দিয়ে শেষ হয় উৎসবের সকালের পর্ব।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২