রেলক্রসিংয়ে বেপরোয়া পারাপার

দ্রুতগতিতে ছুটে আসছে ট্রেন। রেলক্রসিংয়ে নামানো হয়েছে লোহার প্রতিবন্ধক। তবু থামছে না যানবাহন। কেউ উল্টো পথে এগিয়ে যাচ্ছেন। কেউবা আবার ট্রেনের একেবারে সামনে দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। কখনো হাত, কখনো লাঠি দেখিয়ে তাঁদের থামানোর চেষ্টা করছেন দায়িত্বরত কর্মী। কেউ শুনে থেমে যাচ্ছেন। কারও পথরোধ করা দুষ্কর। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চট্টগ্রাম নগরের কদমতলী রেলক্রসিং এলাকা থেকে ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১১
ট্রেন যাচ্ছে, রেলক্রসিংয়ে লোহার প্রতিবন্ধক পেরিয়ে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পারাপারের অপেক্ষায় কয়েকজন
২ / ১১
রেলক্রসিংয়ে লোহার প্রতিবন্ধক নামানো হলেও উল্টো পথে চলছে রিকশা–গাড়ি
৩ / ১১
ছুটে আসা ট্রেনের সামনে দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার
৪ / ১১
ট্রেন কতদূর এল, তা দেখতে দেখতে রেলক্রসিং পেরিয়ে যাচ্ছেন এক মোটরসাইকেলচালক
৫ / ১১
ট্রেন ক্রসিংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছে। এর পরও ঝুঁকি নিয়ে পারাপার
৬ / ১১
ট্রেনের খুব কাছ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল ও রিকশা
৭ / ১১
সাইকেল নিয়ে লোহার প্রতিবন্ধক পার হয়ে যাচ্ছেন তিনি
৮ / ১১
প্রতিবন্ধক ফেলার পরও রেলক্রসিংয়ে মোটরসাইকেলস নিয়ে তাঁরা
৯ / ১১
ট্রেন আসছে, রেললাইনের ওপর থেকে যানবাহন সরাতে ব্যস্ত একজন কর্মী
১০ / ১১
দ্রুতগতিতে ছুটছে ট্রেন, পাশেই দাঁড়িয়ে আছে যানবাহন
১১ / ১১
চলন্ত ট্রেনের পাশেই রেলক্রসিংয়ে রিকশার ভিড়