কারেন্ট জালে পাখি শিকার
ফসলি জমির মধ্যে টানানো হয়েছে কারেন্ট জাল। তাতে আটকা পড়ছে বিভিন্ন জাতের পাখি। প্রতিদিন ভোরে এসব পাখি ছাড়িয়ে নিয়ে যান এলাকাবাসী। কেউ সেগুলো খান, কেউ আবার বিক্রি করেন। এমন খবর পেয়ে উপস্থিত হন প্রকৃতি ও বন্য প্রাণিবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটির’ সদস্যরা। এলাকাবাসীকে পাখি শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা। এরপর গ্রামবাসীকে নিয়ে দেড় হাজার মিটারের বেশি কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দেন। আজ সোমবার পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের চরশিবরামপুর এলাকা থেকে তোলা ছবি নিয়ে এই গল্প।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮