অ্যাম্বুলেন্স ধর্মঘট: বড় দুর্ভোগ মানুষের

স্থায়ী পার্কিংয়ের জায়গার দাবিতে ধর্মঘট পালন করেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা। এতে জরুরি রোগী পরিবহন ও মৃতদেহ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা। হাসপাতালের সামনে বিকল্প যানবাহনে রোগী নেওয়ার চেষ্টা থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের অপেক্ষা সব মিলিয়ে বড় দুর্ভোগে পড়েন তাঁরা। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়

১ / ১২
অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ধর্মঘটের কারণে রোগী নিতে ভোগান্তিতে পড়েন স্বজনেরা।
২ / ১২
অ্যাম্বুলেন্স না পেয়ে অসুস্থ শিশুকে কোলে নিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন স্বজনেরা।
৩ / ১২
হাসপাতালের সামনে যানবাহনের জন্য দীর্ঘ অপেক্ষায় রোগী ও তাঁদের স্বজনেরা।
৪ / ১২
অ্যাম্বুলেন্স না পেয়ে অসুস্থ শিশুকে নিয়ে রিকশায় অন্য হাসপাতালে যাচ্ছেন স্বজনেরা।
৫ / ১২
অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীকে নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা।
৬ / ১২
অ্যাম্বুলেন্সের মালিক ও চালকদের ধর্মঘটের কারণে রোগীকে অন্য হাসপাতালে নিতে চরম ভোগান্তিতে পড়েন স্বজনেরা।
৭ / ১২
হাসপাতালের সামনে রিকশায় রোগীকে তোলার কাজে স্বজনদের সহায়তা করছেন চালক।
৮ / ১২
অ্যাম্বুলেন্স না পেয়ে ভ্যানে করে রোগীকে নিয়ে যাচ্ছেন স্বজনেরা।
৯ / ১২
অ্যাম্বুলেন্সের মালিক ও চালকদের ধর্মঘটের কারণে সিএনজিচালিত অটোরিকশায় রোগী নেওয়া হয়।
MIR HOSSEN
১০ / ১২
অ্যাম্বুলেন্স না পেয়ে রিকশায় করে রোগীকে নিয়ে যাচ্ছেন স্বজনেরা।
১১ / ১২
অ্যাম্বুলেন্সের মালিক ও চালকদের ধর্মঘটের কারণে ট্রাকে করে মৃতদেহ নিয়ে যাচ্ছেন স্বজনেরা।
১২ / ১২
অ্যাম্বুলেন্স না পেয়ে রিকশায় করে জরুরি বিভাগে রোগীকে নিয়ে আসছেন স্বজনেরা।