সাজেকে পর্যটকদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির সাজেকে প্রতিদিন ভিড় করছেন হাজারো পর্যটক। পাহাড়ের সৌন্দর্য দেখতে তাঁরা সাজেকের আনাচকানাচে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এর মধ্যে বেশ জনপ্রিয় কংলাক পাহাড়। এই পাহাড়ের চূড়া থেকে পুরো সাজেক ও আশপাশের পাহাড়গুলো দেখা যায়। চূড়ায় রয়েছে কয়েকটি ঘর আর দোকান। সেখানে সাজেকের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিশ্রামও নেওয়া যায়। পাহাড়ে সূর্যাস্ত দেখতে বিকেলে বেশি পর্যটক ওঠেন কংলাক পাহাড়ে।
১ / ১১
নিচে থেকে কংলাক পাহাড় এমনই দেখা যায়
২ / ১১
কংলাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সাজেক দেখছেন পর্যটকেরা
৩ / ১১
সন্ধ্যায় সাজেকের একটি কটেজে আলোকসজ্জা
৪ / ১১
উঁচু থেকে দেখা মেলে আঁকাবাঁকা সড়কের
৫ / ১১
লাঠিতে ভর দিয়ে কংলাক পাহাড়ে ওঠানামা করছেন পর্যটকেরা
৬ / ১১
কংলাক পাহাড়ের চূড়া থেকে দেখা যায় পুরো সাজেক
৭ / ১১
পাহাড়ে ওঠার সময় অনেকে ব্যস্ত হয়ে পড়েন ছবি তোলায়
৮ / ১১
পাহাড়ে উঁচুতে দাঁড়িয়ে সৌন্দর্য দেখছেন পর্যটকেরা
৯ / ১১
পাহাড়ে উঁচুতে ওঠার সরু সড়ক
১০ / ১১
পাহাড় বেয়ে নিচে নামছেন পর্যটকেরা
১১ / ১১
কংলাক পাহাড় থেকে দেখা যায় সূর্যাস্ত