‘আলো’র প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়

সংঘবদ্ধ উগ্রবাদীদের দেওয়া আগুনে দগ্ধ প্রথম আলো ভবনে চলছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ভবনটিতে ১৮ ফেব্রুয়ারি এ প্রদর্শনী শুরু হয়। এতে স্থান পেয়েছে হামলার বর্বরতার চিত্র ও সেই সহিংসতার ক্ষতচিহ্ন, যা শিল্পীর সৃজনশীল প্রকাশে নতুন মাত্রা পেয়েছে। ধ্বংসস্তূপের মাঝেও শিল্পের আলো জ্বালিয়ে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরাই এই প্রদর্শনীর লক্ষ্য। এ প্রদর্শনী দেখতে প্রতিদিনই আসছেন রাজনীতিক, বিশিষ্টজন, শিল্পী–সাহিত্যিক ও শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে প্রদর্শনী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। পরে প্রদর্শনীর সময় দুই দিন বাড়ানো হয়েছে। ২ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।  

১ / ১১
প্রদর্শনী ঘুরে দেখছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতিনিধিরা
২ / ১১
ধ্বংসযজ্ঞ দেখছেন দুজন দর্শনার্থী
৩ / ১১
প্রদর্শনী ঘুরে দেখছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী
৪ / ১১
কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন প্রদর্শনী দেখতে
৫ / ১১
প্রদর্শনীতে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী গোলাম কিবরিয়া
tanvir ahammed
৬ / ১১
প্রদর্শনী ঘুরে দেখছেন এক দর্শনার্থী
৭ / ১১
ধ্বংসাবশেষ দেখছেন সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ
৮ / ১১
খুদে দর্শনার্থীকে ধ্বংসযজ্ঞের বর্ণনা দিচ্ছেন আরেক দর্শনার্থী
৯ / ১১
প্রদর্শনী দেখতে আসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
১০ / ১১
পুড়ে যাওয়া বই দেখছেন দুই দর্শনার্থী
১১ / ১১
প্রদর্শনী দেখতে আসেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা