পিয়াইন নদের চরে ফুটবল টুর্নামেন্ট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদের চরে তিন দিনব্যাপী চলছে জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট। ২০টি ফুটবল দল ও দেশের নানা প্রান্ত থেকে আসা বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়াড়েরা এতে অংশ নিচ্ছেন। পিয়াইন নদের চরে ফুটবল খেলার পাশাপাশি সিলেট অঞ্চলের পর্যটন বিষয়ক শতাধিক আলোকচিত্র ও চিত্রকর্ম নিয়ে চলছে আলোকচিত্র প্রদর্শনী। সিলেট জেলা প্রশাসন ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদের তোলা ৬০টি আলোকচিত্র স্থান পেয়েছে।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২