ক্যামেলিয়া লেকের সৌন্দর্য

ছোট-বড় টিলাজুড়ে বিস্তৃত সবুজ চা-বাগান। বাগানের মাঝখানে টলটলে পানির অপরূপ এক হ্রদ (লেক)। স্থানীয় লোকজনের কাছে এটি ‘বিসলার বান’ নামে পরিচিত। তবে পোশাকি নাম ‘ক্যামেলিয়া লেক’। ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সুপরিচিত এটি। ব্রিটিশ কোম্পানি ডানকান ব্রাদার্সের মালিকানাধীন মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানে এর অবস্থান। এ হ্রদের সৌন্দর্য উপভোগ করতে চা-বাগান কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেতরে ঢুকতে হয়। অপরূপ এ হ্রদ নিয়ে আজকের ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
চা-বাগানের মাঝখানে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে ক্যামেলিয়া লেক।
২ / ১০
চা-বাগানের প্রধান সড়কের পাশেই লেকের অবস্থান।
৩ / ১০
লেকের সৌন্দর্য নজর কাড়ে যে কারও।
৪ / ১০
লেকের পানিতে ফুটে থাকে নানা জলজ ফুল।
৫ / ১০
স্বচ্ছ পানিতে নীল আকাশের প্রতিচ্ছবি লেকের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
৬ / ১০
আঁকাবাঁকা এমন পথ ধরেই যেতে হয় ক্যামেলিয়া লেকে।
৭ / ১০
লেকের চারপাশেই ছোট-বড় টিলার সমাহার।
৮ / ১০
লেকের পানিতে মাছ শিকারে ব্যস্ত পানকৌড়ি।
৯ / ১০
চা-বাগানের পথ ধরে ক্যামেলিয়া লেকের দিকে যাওয়া।
১০ / ১০
ছুটিতে পরিবার কিংবা বন্ধু নিয়ে ঘুরতে আসেন অনেকে।