পেঁয়াজের বাজার অস্থির

দেশের বাজারে কয়েক দিনের ব্যবধানে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম অন্তত ৫০ থেকে ৮০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়। এই সময় কিছু বাজারে কম দামে পাওয়া যায় চীন থেকে আমদানি করা পেঁয়াজ। চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে। গত শুক্রবার এ খবরের পর থেকেই এই পণ্যের দাম বাড়াতে শুরু করেন ব্যবসায়ীরা। তবে দেশি মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
পেঁয়াজের মূল্যবৃদ্ধি পাওয়ায় টিসিবির ট্রাক থেকে ন্যায্য মূল্যে পণ্য নিতে ভিড় করেছেন মানুষ। রাজধানীর বাড্ডা এলাকায়
ছবি: দীপু মালাকার
২ / ৯
একটু কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে পেঁয়াজ পাওয়ার আশায় টিসিবির ট্রাকের সামনে ভিড় করেছেন মানুষ। রাজধানীর কলেজ গেট এলাকায়
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ৯
কারওয়ান বাজারের অনেক দোকানে দেখা গেছে পেঁয়াজ
ছবি: সাজিদ হোসেন
৪ / ৯
সবচেয়ে কম দামে চীন থেকে আমদানি করা বড় আকারের একটি পেঁয়াজের মূল্য দাঁড়ায় ৭১ টাকা। কারওয়ান বাজার
ছবি: সাজিদ হোসেন
৫ / ৯
চট্টগ্রাম নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের প্রায় দোকানে পেঁয়াজ নেই। খালি পড়ে আছে আড়তগুলো
ছবি: জুয়েল শীল
৬ / ৯
পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে শহর থেকে গ্রামের হাটেও। দেশীয় পেঁয়াজের জোগান যথেষ্ট থাকলেও দামের অস্থিরতা চলছে কেনাবেচায়। পৌরসভা পেঁয়াজের হাট, সুজানগর, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৭ / ৯
কয়েক দিনের মধ্যে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ বাজারে তুলতে পারবেন এই কৃষক। চরগড়গড়ি, ঈশ্বরদী, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৮ / ৯
আসতে শুরু করেছে নতুন মুড়িকাটা পেঁয়াজ। রানীহাটি, চাঁপাইনবাবগঞ্জ
ছবি: প্রথম আলো
৯ / ৯
বেশি মূল্যে পেঁয়াজ বিক্রির কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শ্যামপুরে পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে
ছবি: সাজিদ হোসেন