পালপাড়ায় ব্যস্ততা

আসছে পয়লা বৈশাখ। বসবে বৈশাখী মেলা। মেলায় বিক্রি হবে মাটির তৈরি নানা সামগ্রী আর খেলনা। এ কারণে পয়লা বৈশাখের আগে এখন পালপাড়ায় তুমুল ব্যস্ততা। মাটি দিয়ে হরেক সামগ্রী বানাচ্ছেন তাঁরা। চলছে সেসব রং করার কাজও। কুমিল্লার মুরাদনগর উপজেলার রামপুর গ্রাম ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৮
কুমারপাড়ায় চলছে মাটির সামগ্রী তৈরির কাজ
২ / ৮
মাটির সামগ্রী তৈরির পর তা রোদে শুকানো হচ্ছে
৩ / ৮
মাটির তৈরি খেলনা রোদে শুকাচ্ছেন তিনি
৪ / ৮
মাটির তৈরি সামগ্রীগুলো আগুনে পুড়িয়ে শক্ত করা হবে
৫ / ৮
আগুনে পোড়ানোর পর নতুন রং পেয়েছে সামগ্রীগুলো
৬ / ৮
ঝড়–বৃষ্টির হাত থেকে রক্ষা করতে মাটির তৈরি সামগ্রীগুলো পলিথিনে ঢেকে রাখা হয়েছে
৭ / ৮
চলছে রং করার কাজ
৮ / ৮
বিভিন্ন জায়গায় বিক্রির জন্য এসব সামগ্রী জমিয়ে রাখা হয়েছে