খলিফাপট্টির ঈদ ব্যস্ততা

চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ-সংলগ্ন এলাকায় খলিফাপট্টিখ্যাত দরজিপাড়া। এক ছাদের নিচেই এখানে চলে পোশাক তৈরি থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সব কার্যক্রম। সারা বছর ব্যস্ততা থাকলেও ঈদুল ফিতর সামনে রেখে রমজান মাস শুরুর এক মাস আগে থেকেই ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। কাজের চাপ এতটাই বেশি থাকে যে অনেক শ্রমিককেই রাত জেগে কাজ করতে হয়। খলিফাপট্টির প্রায় ৩০০ দোকানে আধুনিক ডিজাইনের পোশাক তৈরি করে মজুত বাড়ানো হয়েছে, পাশাপাশি চলছে বিক্রিও। নিজেদের মৌলিক ডিজাইনের পাশাপাশি ভারত ও পাকিস্তানি পোশাকের অনুকরণেও তৈরি হচ্ছে নানা ধরনের পোশাক। সময়ের ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে তৈরি এসব পোশাকের চাহিদা ভালো থাকায় বিক্রিও হচ্ছে সন্তোষজনক। ব্যবসায়ীরা জানান, রোজার শুরু থেকেই বিক্রয়-উৎসব শুরু হয়; তবে ১৫ রোজার পর ব্যবসা আরও জমজমাট হয়ে ওঠে। সেই খলিফাপট্টির ব্যস্ত সময় নিয়ে এই ছবির গল্প—

১ / ১০
কাজের প্রস্তুতি হিসেবে কাপড় এনে রাখা হয়েছে
২ / ১০
সাজিয়ে রাখা হয়েছে পোশাক তৈরির বিভিন্ন রঙের সুতা
৩ / ১০
দক্ষ হাতে কাপড় কাটছেন একজন কারিগর
৪ / ১০
সাদা কাপড়ে বসানো হচ্ছে প্রিন্টের কাজ
৫ / ১০
পোশাক সেলাইে ব্যস্ত এক শ্রমিক
৬ / ১০
রমজান মাসে ঈদের পোশাক তৈরির চাপে দম ফেলার সময় নেই কারিগরদের
৭ / ১০
পোশাক তৈরির সময় কাজের সুবিধার্থে বিভিন্ন অংশ ইস্ত্রি করে নেওয়া হয়
৮ / ১০
সারা রাত কাজের কারণে দিনে ঘুমিয়ে নিচ্ছেন কেউ কেউ
৯ / ১০
কারিগরদের হাত ধরে তৈরি হয় এমন সুন্দর পোশাক
১০ / ১০
দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বাহারি নকশার পোশাক