কিশোর আলো কার্নিভ্যালে দিনব্যাপী জমজমাট আয়োজন

কিশোর আলোর সবচেয়ে বড় আনন্দের আয়োজন ‘সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যাল ২০২৬’ শুরু হয়েছে। কিশোর আলোর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার দ্বিতীয়বারের মতো কিআ কার্নিভ্যাল আয়োজন করা হয়। সকাল নয়টায় রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। দিনব্যাপী আয়োজনে গুণীজন, তারকা আর কিশোর আলোর পাঠকদের নিয়ে আলোকচিত্র, লেখালেখি, ভাষা, ক্যারিয়ার, এআই, কার্টুনসহ নানা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যালে সহযোগিতা করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। গোল্ড পার্টনার মাইটি চিপস। ভেন্যু পার্টনার আলোকি।

১ / ১১
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে শিশু–কিশোরেরা
২ / ১১
শিশু–কিশোরদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
৩ / ১১
কার্নিভ্যালে পরিবেশন করা হয় পাপেট শো
৪ / ১১
অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে কিশোর আলোর বন্ধুরা
৫ / ১১
মঞ্চে (বাঁ থেকে) কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, অভিনেতা তৌসিফ মাহবুব, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) ওমর হান্নান, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী (বক্তব্য রাখছেন) ও অভিনেতা আফরান নিশো
৬ / ১১
অনুষ্ঠানে বক্তব্য দেন আলোকচিত্রী নাসির আলী মামুন
৭ / ১১
কার্টুন ও কমিকস নিয়ে গল্প করেন লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব
৮ / ১১
বক্তব্য দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ
৯ / ১১
অনুষ্ঠানে কথা বলেন লেখক, নির্মাতা, চিকিৎসকসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা
১০ / ১১
চিত্রাঙ্কনে ব্যস্ত শিশু–কিশোরেরা
১১ / ১১
অনুষ্ঠানে শিশু–কিশোরদের জন্য সুরক্ষাসামগ্রী নিয়ে ছিল ‘সেপনিল’